বুধবার ৪ নভেম্বর ২০২৬

লিবিয়ার উপকূল থেকে বাংলাদেশি অভিবাসী উদ্ধার

1458449164লিবিয়ার কোস্ট গার্ড দেশটির পশ্চিম উপকূলের চারটি অভিবাসী বাহী নৌকা থেকে ৬০০ অভিবাসী উদ্ধার করেছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে উদ্ধার হওয়াদের বেশির ভাগ বাংলাদেশ ও আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক।

লিবিয়ার নৌবাহিনীর মুখপাত্র আইয়ুব কাশেম জানিয়েছেন, চারজন নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং একটি নৌকা ডুবে যাওয়ার পরে এখনো বেশ কিছু শরণার্থী নিখোঁজ রয়েছে। লিবিয়ার কোস্ট গার্ড অবশ্য উদ্ধার হওয়া শরণার্থী ও নিহতদের নাগরিকতার বিষয়ে সুনির্দিষ্ট ভাবে কিছু জানায়নি। রয়টার্স।

আরও পড়ুন