আদালত অবমাননার অভিযোগে পল্লি বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দীনসহ ৫ জনের বিরুদ্ধে রুল জারি করেছেন হাইকোর্ট।
সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি একেএম শহীদুল হকের হাই কোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
আপিল বিভাগের একটি আদেশ অমান্য করায় তাদের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয়। এ আবেদনে শুনানি করে রুল দিলেন হাইকোর্ট।
এতে অভিযুক্তদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
একই সঙ্গে আগামী চার সপ্তাহের মধ্যে মেজর জেনারেল মঈন উদ্দীনসহ ৫ জনকে এ রুলের জবাব দিতে বলেছেন আদালত।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, সৈয়দ এ পি মোজাফফর আলী, মতিলাল তিওয়ারী।


