বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

রিভিউ আবেদন করেছেন তাসকিন

taskin-ahmed-1434530452-800আইসিসির নিষেধাজ্ঞার ওপর রিভিউ (পুনর্বিবেচনা) আবেদন করেছেন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ। সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

এরা আগে তাসকিন আহমেদের বোলিং নিষিদ্ধ করার আইসিসির সিদ্ধান্তের বিষয়ে ‘রিভিউ’ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আইনজীবীদের সঙ্গে আলোচনা করে আজকের মধ্যেই এই রিভিউর নোটিশ পাঠানো হবে আইসিসিতে।

নিজামউদ্দিন চৌধুরী সাংবাদিকদের জানান, আমরা রিভিউ নোটিশ পাঠানোর চিন্তা ভাবনা করছি। বিষয়টি এখন প্রক্রিয়াধীন আছে।

রবিবার বিসিবি সভাপতি নাজমুল হাসান আইসিসির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে তাসকিনের বোলিংয়ের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানান। বোলিং অ্যাকশন পরীক্ষার প্রক্রিয়াগত বিভিন্ন ত্রুটি তুলে ধরে আইসিসিকে একটি মেইলও পাঠায় বিসিবি। বিসিবি আশাবাদী ছিল, আইনি পরামর্শকদের সঙ্গে কথা বলে এ ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত জানাবে আইসিসি।

আরও পড়ুন