বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ক্যাডেট কলেজে ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

Jhilonto-lashফেনী গার্লস ক্যাডেট কলেজে লামিয়া তাবাস্মুম (১৩) নামের অষ্টম শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২মার্চ) সকালে তার মৃতদেহ কলেজের হোস্টেলের বাথরুম থেকে উদ্ধার করা হয়। এই ঘটনায় কলেজ ছাত্রীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

কলেজ সূত্রে জানা যায়, ভোরে হোস্টেলের অন্য ছাত্রীরা তাকে তার সিটে না দেখে খুঁজতে শুরু করে। এক পর্যায়ে হোস্টেলের একটি বাথরুম দীর্ঘ সময় বন্ধ থাকায় কলেজ কর্তৃপক্ষকে বিষয়টি জানায় তারা। এরপর ওই বাথরুমের দরজা ভেঙে তার ঝুলন্ত মৃতদেহ পাওয়া যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃহদেহ উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালের পাঠায়।

কলেজ অধ্যক্ষ জাহানারা চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে কী কারণে মেয়েটি আত্মহত্যা করেছে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ফেনী আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক অসীম কুমার সাহা জানান, পারিবারিক বিচ্ছিন্নতা ও পড়াশুনার চাপের কারণে ওই শিক্ষার্থী আত্মহত্যা করে থাকতে পারে।

নিহত কলেজ ছাত্রী তুবা কুমিল্লা ক্যাডেট কলেজের শিক্ষক সাইফুল আলম ও নাদিয়া ইয়াসমিনের দ্বিতীয় সন্তান। কুমিল্লার শহরের মনোহরগঞ্জের সাত পুকুরিয়া এলাকায় তাদের বাড়ি।

আরও পড়ুন