সাত খুনের এক মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে সাবেক র্যাব কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদের করা দ্বিতীয় আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। আজ বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের বেঞ্চ আবেদনটি ‘উত্থাপিত হয়নি মর্মে’ খারিজ করে দেয়। এর ফলে সেনাবাহিনী থেকে বরখাস্ত তারেক সাঈদের বিরুদ্ধে সাত খুনের দুই মামলাই চলবে।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৭শে এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের ফতুল্লার লামাপাড়া থেকে সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ ৭ জনকে অপহরণ করা হয়। তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ পাওয়া যায়।


