বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

মুসাকে দুদকের দায়মুক্তি

dudokদুর্নীতির অভিযোগ থেকে প্রাক্তন সহকারী কমিশনার (ভূমি) মো. মুসাকে দায়মুক্তি (অব্যাহতি) দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

তেজগাঁও ভূমি অফিসে কর্মরত থাকাকালে তার বিরুদ্ধে জাল-জালিয়াতির মাধ্যমে সরকারি জমি আত্মসাতের অভিযোগ ওঠে।

সম্প্রতি তার বিরুদ্ধে ওই অভিযোগ নথিভুক্তির মাধ্যমে নিষ্পত্তি (অব্যাহতি) করেছে । যার স্মারক নং- ৩৫-২০০৩/মেট্রো/অ. বি. সেল-২/৬২৩১।

দুদকের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে জানায়, তেজগাঁও ভূমি অফিসে সহকারী কমিশনার হিসেবে কর্মরত থাকা অবস্থায় মো. মুসার বিরুদ্ধে ভুয়া কাগজপত্র তৈরি করে জাল-জালিয়াতির মাধ্যমে সরকারি জমি আত্মসাতের অভিযোগ ওঠে।

২০০৩ সালে এমন অভিযোগের প্রেক্ষিতে বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরো অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। পরবর্তী সময়ে দুর্নীতি দমন কমিশনে ওই অনুসন্ধান কাজ স্থানান্তরিত হয়। কিন্তু দীর্ঘদিন ধরে অনুসন্ধান করলেও দুদক ওই অভিযোগের সত্যতা খুঁজে পায়নি। তাই অনুসন্ধান কর্মকর্তার সুপারিশক্রমে সম্প্রতি কমিশন অভিযোগ থেকে মো. মুসাকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুন