বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

কোনো মানুষ গৃহহারা ও ক্ষুধায় কাতর থাকবে না: প্রধানমন্ত্রী

pm_jugantor_7829দেশের কোনো মানুষ গৃহহারা ও ক্ষুধায় কাতর থাকবে না জানিয়ে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

গৌরবময় ও অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৬ সালে সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার স্বাধীনতা পদক পেয়েছেন ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও নৌবাহিনী।

আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তাদের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী।

স্বাধীনতা পদক ২০১৬ পাওয়া বিশিষ্টজনরা হলেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পাট ও বস্ত্রমন্ত্রী এম ইমাজ উদ্দিন প্রামাণিক,মরহুম মৌলভী আসমত আলী খান, স্কোয়াড্রন লিডার (অব.) বদরুল আলম (বীরোত্তম), রাজশাহী জেলার সাবেক পুলিশ সুপার শহীদ শাহ আবদুল মজিদ, মুক্তিযুদ্ধে শহীদ এম আবদুল আলী, মরহুম এ কে এম আবদুর রউফ, কে এম শিহাব উদ্দিন, সৈয়দ হাসান ইমাম, মরহুম রফিকুল ইসলাম ও মরহুম আবদুস সালাম,মরহুম অধ্যাপক মাকসুদুল আলম, ডা. মোহাম্মদ রাফি খান (এমআর খান),কবি নির্মলেন্দু গুণ ও রেজোয়ানা চৌধুরী বন্যা।এছাড়াও বাংলাদেশ নৌবাহিনীও স্বাধীনতা পুরস্কার পেয়েছে।

আরও পড়ুন