বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

মীরসরাইয়ে সড়কে প্রাণ গেল ২ জনের

accident-road_7809চট্টগ্রামের মীরসরাইয়ে সড়কে প্রাণ গেল সিএনজিচালিত অটোরিকশা চালক ও  এক যাত্রীর। অটোরিকশা-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

বুধবার দিনগত রাত ১২টার দিকে উপজেলার ঠাকুরদীঘি বাজারের পোল মোগরা এলাকায়  এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। নিহত দুজনের একজন সিএনজি আটোরিকশা চালক এবং অপরজন যাত্রী বলে ধারণা করা হচ্ছে।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ উদ্দিন জানান, মধ্য রাতে সিএনজি আটোরিকশা ও ট্রাকের সংর্ঘষে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন।

তাদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।

আরও পড়ুন