বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

কাঁচপুর সিনহা টেক্সটাইলে অগ্নিকাণ্ড

fire-sinha germentsনারায়ণগঞ্জের কাঁচপুরে সিনহা টেক্সটাইল মিলের আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা সোয়া ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ডেমরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা জানান, দুপুর সোয়া ১টার দিকে কারখানাটিতে আগুন লাগার খবর পান তারা। আমাদের পাঁচটি ইউনিট বেলা সোয়া ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি জানান, প্রথমে কারখানার উইভিং সেকশনে আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়ে। তবে অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

আগুনে কেউ আহত হয়েছেন কি না সে তথ্যও পুলিশ বা ফায়ার সার্ভিস জানাতে পারেনি।

কারখানা কর্তৃপক্ষ কাউকে ভেতরে ঢুকতে না দেওয়ায় স্থানীয় সাংবাদিকরাও খুব বেশি তথ্য জানতে পারছেন না।

আরও পড়ুন