বুধবার ৪ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে তরুণী চিকিৎসককে ধর্ষণ চেষ্টার অভিযোগ

138335_1নগরীর পাঁচলাইশ থানার ফরেস্ট গেইট এলাকায় জোরপূর্বক এক তরুণী চিকিৎসককে ধর্ষণের চেষ্টা করে এক সিএনজি চালক।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নগরীর ২ নম্বর গেইট থেকে বায়েজিদ বোস্তামী থানার কুঞ্জছায়া আবাসিক এলাকার বাসায় যাওয়ার জন্য একটি সিএনজি অটোরিকশায় ওঠে এক তরুণী। কিন্তু ২ নম্বর গেইটের রাস্তায় অসহনীয় যানজট। তাই ঘুরতি পথে সিএনজি ঘোরায় চালক। নিয়ে আসে ফরেস্ট গেইট এলাকায়। সেখানে নির্জন পাহাড়ে সিএনজি থামিয়ে ওই তরুণীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায় চালক।

এসময় লোকজন জড়ো হয়ে জামশেদ (৩৫) নামে ওই চালককে আটক করে পুলিশে সোপর্দ করে।

পাঁচলাইশ থানার সহকারী উপ-পরিদর্শক মো. নুরুজ্জামান জানান, বেসরকারি হাসপাতালের ওই তরুণী চিকিৎসক রাতে বাসায় যাওয়ার জন্য সিএনজিতে ওঠেন।

কিন্তু রাস্তায় অনেক যানজট থাকার কারণে চালক গাড়ি ঘুরিয়ে ফরেস্ট গেইটে নিয়ে যায়। সেখানে ওই তরুণীকে ধর্ষণের চেষ্টা চালালে লোকজন দেখতে পেয়ে তাকে থানায় নিয়ে আসে।

রাতে ওই চিকিৎসক বাদি হয়ে চালক জামশেদের নামে থানায় মামলা করেন।

আরও পড়ুন