বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

বাহুবলে দুই বাসের সংঘর্ষে চালক-হেলপার নিহত

bahubal-jugantor_7912হবিগঞ্জের বাহুবল উপজেলা সদরের করাঙ্গী ব্রিজের কাছে দুই বাসের সংঘর্ষে এক বাসের চালক ও হেলপার নিহত এবং অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন।

নিহতরা হলেন- বাহুবল উপজেলার যাদবপুর গ্রামের আবদুল আজিজের ছেলে বাস চালক হাফিজ উদ্দিন (৪৫) ও মুগকান্দি গ্রামের রজব আলী (২৫)।

শুক্রবার সকাল ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি থেকে একটি লোকাল বাস হবিগঞ্জের উদ্দেশে আসছিল।

পথে মহাসড়কের বাহুবল উপজেলার করাঙ্গী ব্রিজ এলাকায় ঢাকা থেকে সিলেট মাজারগামী বৈশাখি পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই লোকাল বাসেরচালক হাফিজ উদ্দিন ও হেলপার রজব আলী নিহত হন। এ ঘটনায় অন্তত ১০ যাত্রী আহত হন।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন