বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

সাংবাদিককে চড় মারলেন সানি লিওন

sunny leonপর্নো তারকা হওয়ায় বিভিন্ন জায়গাতেই বিষয়টি নিয়ে নানা কটু কথা শুনতে হয় সানি লিওনকে। তাকে নিয়ে কটুক্তির জবাব খুব বিনয়ীভাবেই দিয়ে থাকেন বলিউডপাড়ার নয়া এই দাপুটে অভিনেত্রী। কিন্তু এবার আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি সানি। কষে চড় মেরেছেন এক সাংবাদিককে।

হোলি উপলক্ষে গতকাল গুজরাটের সুরাটে ‘প্লে হোলি উইথ সানি লিওন’ শীর্ষক একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সানি লিওন। স্বামী ড্যানিয়েল ওয়েবারকে নিয়ে সকালেই সেখানে পৌঁছে গিয়েছিলেন ইন্দো-কানাডিয়ান এ অভিনেত্রী। সেখানে একটি পাঁচ তারকা হোটেলে ওঠেন তারা। হোটেলে পৌঁছানোর পর পরই একজন সাংবাদিক হোটেলের বারান্দাতেই সানির সাক্ষাৎকার নেওয়া শুরু করেন। কয়েকটি প্রশ্ন করার পরই সাংবাদিক তাকে প্রশ্ন করেন, ‘আপনি আগে পর্নো তারকা ছিলেন, এখন আপনি সিনেমার তারকা। আপনি এখন কত টাকা নেন?’

প্রশ্ন শুনে অত্যান্ত রেগে যান সানি। সাংবাদিককে আবারো প্রশ্নটি করার জন্য বলেন তিনি। সাংবাদিক তখন বলেন, ‘রাতে অনুষ্ঠান করার জন্য আপনি কত টাকা নেন?’ প্রশ্ন শুনে সঙ্গে সঙ্গে তার জবাব দেন সানি। সাংবাদিককে সবার সামনে কষে একটা চড় মারেন তিনি।

এ ঘটনার পর আয়োজকরা ভেবেছিলেন, সানি হয়তো অনুষ্ঠানে অংশ না নিয়েই চলে যাবেন। তবে তা করেননি তিনি। চুক্তি অনুযায়ী বলিউডের জনপ্রিয় গানের তালে পনের মিনিট পারফর্ম করেন সানি।

তবে মঞ্চে ওঠার আগে আয়োজকদের একটি শর্ত জুড়ে দিয়েছিলেন সানি। আর তা হলো অনুষ্ঠানে কোনো সাংবাদিক প্রবেশ করতে পারবেন না।

বিষয়টি নিয়ে সানির স্বামী তার প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘সানি সাংবাদিককে সঠিক জবাবটিই দিয়েছে। তাই আমরা পুলিশের কাছে অভিযোগ করব না। আয়োজকরা সবাই কলেজের ছাত্র। সুতরাং আমরা চাই না তাদের ক্যারিয়ার নষ্ট হোক। কিন্তু পরবর্তী সময়ে গুজরাট আসার আগে সানি হাজারবার চিন্তা করবে।’

আরও পড়ুন