বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

কলকাতায় জুমার নামাজ পড়েছেন ক্রিকেটাররা

Kolkata-BD-Cricketerবাংলাদেশ দলের সদস্যদের অনেকে শুক্রবার জুমার নামাজ পড়েছেন এক সঙ্গে।

বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, কলকাতা মোহামেডান স্পোর্টিং ক্লাবের মসজিদে জুমার নামাজ পড়েছেন মাশরাফি-তামিম-মুশফিকরা। নামাজ শেষে ক্রিকেটাররা টিম হোটেলে ফিরে যান। সংবাদমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি তাঁরা।

অবশ্য বাংলাদেশ দলের খেলোয়াড়দের একসঙ্গে জুমার নামাজ পড়াটা নতুন কিছু নয়। এর আগে গত বছর চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ চলাকালীন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামসংলগ্ন মসজিদে খেলোয়াড়রা একসঙ্গে জুমার নামাজ পড়েছিলেন।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ শনিবার মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ডের। আসরে এটি তাদের শেষ ম্যাচ। সুপার টেনে টানা তিন ম্যাচ হেরে যাওয়ায় মাশরাফিদের বিদায় নিশ্চিত হয়ে যায়।

এই কলকতায় সুপার টেনের প্রথম ম্যাচে বাংলাদেশ পাকিস্তানের কাছে ৫৫ রানে হেরেছিল। পরে বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার সঙ্গে দারুণ লড়াই করে তিন উইকেটে হেরে যায় তারা। আর আগের ম্যাচের স্বাগতিক ভারতের কাছে মাত্র এক রানে হেরে পুরো ক্রিকেট দুনিয়াকেই একরকম অবাক করে দিয়েছে লাল-সবুজের দল।

আরও পড়ুন