বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

‘গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধ হলেও দেশে গণতন্ত্র নেই’

mowdud+jugantor_6743_8007গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য একাত্তরে মুক্তিযুদ্ধ হয়েছিল। কিন্তু দেশে এখন গণতন্ত্র নেই, সুশাসন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানিয়েছেন এই বিএনপি নেতা।

শনিবার সকালে স্মৃতিসৌধের বেদীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে তিনি সংবাদিকদের এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, ড. খন্দকার মোশাররাফ হোসেন, ভাইস চেয়ারম্যান, আবদুল্লাহ আল নোমানসহ নেতাকর্মীরা।

আরও পড়ুন