বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

তনুর বাবা-মা-ভাইদের সেনানিবাসে নিয়ে গেছে র‌্যাব

-সিটিভি-ctvnews-e1458642472681-425x275কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজের ছাত্রী, নাট্যকর্মী সোহাগী জাহান তনুর পরিবারের সদস্যদের সেনানিবাসে নিয়ে গেছে র‌্যাব সদস্যরা। সেখানে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলেও জানা যায়।

শুক্রবার সন্ধ্যায় তনুর বাবা ও বড় ভাইকে এবং ওই দিন গভীর রাতে তনুর মা, ছোট ভাই ও চাচাতো বোনকে র‌্যাব সদ্স্যরা বাড়ি থেকে ক্যান্টমেন্টে নিয়ে গেছে বলে জানান তনুর এক স্বজন। তবে তিনি নাম প্রকাশ করতে চাননি।

এদিকে তনুর পরিবারকে কেন গভীর রাতে সেনানিবাসে নিয়ে যাওয়া হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। তনুর মা এবং বড়ভাই নাজমুল অবশ্য আগেই জানিয়েছিলেন, তাদেরকে সেনানিবাসে নিয়ে যাওয়ার জন্য বলা হচ্ছে। কিন্তু সেখানে তারা নিরাপদ মনে করছেন না।

আরও পড়ুন