বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

বিএনপির মহাসচিবের নাম ঘোষণা হচ্ছে

BNP3গত শনিবার বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলের পর সবার নজর এখন মহাসচিব ঘোষণার দিকে। সবাই জানতে চাইছেন কবে হবে পূর্ণাঙ্গ মহাসচিবের নাম ঘোষণা। আজ শনিবার সন্ধ্যায় পূর্ণাঙ্গ মহাসচিবের নাম ঘোষণা করা হতে পারে বলে সূত্র জানায়।

তবে বিএনপির নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, খুব শিগগিরই বিএনপির চেয়ারপারসন মহাসচিবের নাম ঘোষণা করবেন। সেইসাথে নতুন কমিটির ঘোষণাও আসবে। তবে নতুন কমিটির ঘোষণা আসতে মাসখানেকের বেশি সময় লাগতে পারে।

বিএনপির গুলশান অফিস সূত্র জানায়, কাউন্সিলের পর নতুন কমিটি গঠনের ব্যাপারে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ব্যস্ত সময় পার করছেন। তারা বিএনপির নতুন নির্বাহী কমিটিতে অপেক্ষাকৃত তরুণ, মেধাবী এবং ত্যাগীদের মূল্যায়ণের ব্যাপারে আগ্রহী। এ জন্য একটু সময় নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছেন।

উল্লেখ্য, দীর্ঘদিন পর গত ১৯ মার্চ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন