বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

‘ইউনিয়ন পরিষদে বিকৃত নির্বাচন হয়েছে’

546341313131_copy_8170ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে একটি ‘বিকৃত নির্বাচন’ হয়েছে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার।

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, ‘নির্বাচন ব্যবস্থার ওপর মানুষ আস্থা হারিয়েছে। এই অবস্থা চলতে থাকলে এক সময় গণতন্ত্র অকার্যকর হয়ে যাবে।’

সুজন সম্পাদক বলেন, ‘মনোনয়ন বাণিজ্য ওপরের তলা থেকে এখন তৃণমূল পর্যায় পর্যন্ত পৌঁছে গেছে। এর মধ্য দিয়ে তৃণমূলের বিনা পুঁজির কিছু ব্যবসায়ী তৈরি হয়েছে।’

এছাড়া দলভিত্তিক স্থানীয় সরকার নির্বাচনের কারণেই নির্বাচনী সহিংসতা বেড়েছে— এমন অভিমত ব্যক্ত করে তিনি বলেন, নির্বাচন কমিশনকেই এসব সহিংসতার দায় নিতে হবে।

সুজন আয়োজিত এই সংবাদ সম্মেলনে আন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থাটির সমন্বয়কারী দিলীপ কুমার সরকার, কেন্দ্রীয় কমিটির সদস্য জাকির হোসেন, প্রকৌশলী মুজবা আলিম প্রমুখ।

আরও পড়ুন