রাজধানীর কদমতলীতে বাসায় ঢুকে মো. স্বাধীন (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কদমতলীর গোয়ালবাড়ী মোড়ের ৭৮২/২ নম্বর বাড়িতে এই হত্যাকাণ্ডে ঘটনা ঘটে।
নিহত স্বাধীন ওই এলাকার বাসিন্দা ভ্যানচালক মো. সোহেল মিয়ার ছেলে। তাদের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জে।
কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) তৌহিদুল আনোয়ার যুগান্তরকে জানান, সকাল সাড়ে ১০টার দিকে একজন স্কুলছাত্রকে তার বাবা-মা জবাই করে হত্যা করেছে বলে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।
পরে প্রাথমিকভাবে পুলিশ নিশ্চিত হয়, বাবা-মা নয় অন্য কেউ স্বাধীনকে হত্যা করেছে।
ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কমকর্তারা উপস্থিত রয়েছেন। এখনো স্বাধীনের লাশ উদ্ধার করা হয়নি বলে জানান এসআই তৌহিদুল আনোয়ার।


