বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

তনু হত্যার বিচার বিভাগীয় তদন্ত চেয়েছে বিএনপি

tanu_8184কলেজছাত্রী সোহাগী জাহান তনুকে ধর্ষণ ও হত্যার প্রকৃত ঘটনা উদঘাটনে বিচার বিভাগীয় তদন্ত চেয়েছে বিএনপি।

সোমবার জাতীয়তাবাদী মহিলা দলের এক মানববন্ধন কর্মসূচির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান এই বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানান।

গত ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাস এলাকায় খুন হন ভিক্টোরিয়া কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী ও নাট্যকর্মী তনু। পুলিশের ধারণা ধর্ষণের পর তাকে হত্যা করা হয়।

তনু হত্যার পর বিভিন্ন সংগঠন ও এনজিও’র পক্ষ থেকে এর বিচার দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। এছাড়া স্যোশাল মিডিয়ায় এ ঘটনার জোরালো প্রতিবাদ ও সমালোচনার ঝড় উঠেছে।

আবদুল্লাহ আল নোমান বলেন, দেশে এখন প্রতিদিন শুধুমাত্র ধর্ষণের কারণে পাঁচজন নারীর মৃত্যু হচ্ছে। সবাই জানে তনুকে হত্যা করা হয়েছে। সে একজন নাট্যকর্মী ছিল। তার হত্যাকা- কুমিল্লা সেনানিবাস এলাকায় হয়েছে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, অবিলম্বে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত একজন বিচারপতিকে দিয়ে কমিটি গ্ঠন করা হউক, যারা তদন্ত করে প্রকৃত সত্য ঘটনা বের করবেন।

তনু হত্যার বিচারের দাবিতে গণজাগরণ মঞ্চের রোডমার্চের প্রসঙ্গ টেনে আবদুল্লাহ আল নোমান বলেন, বিভিন্ন সংগহঠনের পাশাপাশি এনজিওগুলোও এ হত্যার বিচার চাইছে।

তিনি বলেন, সরকারের যে নির্যাতন, নারীর ওপর যে অত্যাচার, এগুলোর ওপরে সবাই মিলে একটা রাউন্ড টেবিল করি। এই রাউন্ড টেবিলের মাধ্যমে আমরা প্রকৃত অবস্থা বিচার বিশ্লেষণ করে এই সরকারের ওপর চাপ প্রয়োগ করি। কীভাবে আমরা মাতৃজাতিকে রক্ষা করতে পারি। ভবিষ্যতে যাতে তনুর মতো কাউকে ধর্ষিত হতে না হয়।

মহিলা দলের সভানেত্রী নুরী আরা সাফার সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, মহানগর সভাপতি সেলিমা আহমেদ প্রমুখ।

আরও পড়ুন