লিবিয়ায় আইএস জঙ্গিদের হাতে অপহৃত ঠাকুরগাঁওয়ের আসাদুজ্জামান আসাদ ও মুন্সীগঞ্জের রিপনকে উদ্ধার করেছে দেশটির পুলিশ।
পীরগঞ্জের ক্ষুদ্রগাঁও গ্রামের আসাদ আলীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারের পর তাদের সাথে আসাদের টেলিফোনে কথা হয়েছে। আর মুন্সীগঞ্জের রিপনের পরিবারও তাকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে।
আসাদের স্বজনরা জানান, গত শুক্রবার লিবিয়ার ত্রিপোলি থেকে তাদের ফোনে জানানো হয়, আসাদ ও তার বন্ধু রিপনকে আইএস জঙ্গিরা ধরে নিয়ে গেছে। এর তিনদিন পর তারা উদ্ধারের খবর পেলেন।


