বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

আমেরিকায় উড়াল দিচ্ছেন মীম

ab1440483801নিউইয়র্কে আয়োজিত ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পারফর্ম করতে আমেরিকায় উড়াল দিচ্ছেন মডেল, চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী বিদ্যা সিনহা মীম। মিম ছাড়াও এতে বাংলাদেশের প্রথমসারির তারকা অংশ নেবেন। মিম জানালেন, ‘পুরো ফ্যামিলির সঙ্গেই যাচ্ছি। অনুষ্ঠান শেষে কয়েকটা দিন ঘুরবো। ফিরবো সতের তারিখে। ২৭ তারিখে ন্যাশনাল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত থাকবো।’

মিম ছাড়াও অনুষ্ঠানে আরও থাকবেন শাকিব খান, অপু বিশ্বাস, আরিফিন শুভ, নুসরাত ইমরোজ তিশা, সজল, সাজু খাদেম, বাঁধন, সুজানা জাফর, তানজিন তিশা, নিঝুম রাবিনা, চঞ্চল চৌধুরী, নওশীন, পিয়াসহ আরও বেশ কজন তারকাদের অনুষ্ঠানে থাকার সম্ভবনা আছে। গান পরিবেশন করবেন পার্থ বড়ুয়া, বাপ্পা মজুমদার, ইমরান, পড়শী, শাহনাজ বেলী, শফি মন্ডল ও চিরকুট ব্যান্ড।

উল্লেখ্য, পহেলা বৈশাখের পর রিলিজ পাচ্ছে মিমের ছবি ‘ভালোবাসা এমনই হয়’।

আরও পড়ুন