বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

তনু হত্যার বিচার না হলে ক্ষত থেকে যাবে

7678_f4কুমিল্লা সেনানিবাস এলাকায় খুন হওয়া সোহাগী জাহান তনু হত্যার বিচার না হলে সমাজে ক্ষত থেকে যাবে। কারণ এই ঘটনাকে মানুষ গ্রহণ করতে পারেনি। এর  চেয়ে অমানবিক অপরাধ আর হতে পারে না। তার চেয়ে বড়, এটি ঘটেছে অত্যন্ত স্পর্শকাতর এলাকায়। তাছাড়া এখনও পরিষ্কার না- ঘটনায় কারা জড়িত। নানা ধরনের গুজব আসছে। দেশের শক্ত একটি ইনস্টিউট নিয়ে নানা ধরনের কথা আসছে। এটাতো কোনো সুখকর নয়। তাই সরকারকে আন্তরিকভাবে বিষয়টির সুরাহা করা উচিত। না হয় সমাজে ক্ষত রয়ে যাবে। এই ক্ষত কতটুকু গভীবে যাবে তা বলা মুশকিল। কারণ এটি একটি মেয়ের চিত্র নয়, পুরো সমাজের চিত্র। বীভৎস চিত্র। আমরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধি অর্জন করছি কিন্তু সামাজিকভাবে দৈন্য হয়ে যাচ্ছি।

এর আগে অনেক ঘটনার কোন কূল-কিনারা পাওয়া যায়নি। প্রভাবশালী লোকজন জড়িত থাকে, তাদের সামনে আনা যায় না। এর কারণে তদন্ত প্রভাবিত হয়। এই অবস্থায় এই ধরনের বিক্ষোভ হবেই। তবে মাত্রা কী হবে এই মুহূর্তে বলা যাচ্ছে না। বিক্ষোভের মাত্রায় আমি বিস্মিত নই। এই বিক্ষোভে মানুষ ক্ষোভ দেখাচ্ছে রাষ্ট্রের অমানবিকতাকে। তরুণ সমাজের এই ক্ষোভ প্রশমিত না হলে তা কোনদিকে মোড় নেয় তা বলা মুশকিল।

যত শক্তিশালী গ্রুপ জড়িত থাকুন এই ঘটনার বিচার হওয়া উচিত। না হয় এ ধরনের ঘটনা আরও ঘটতে থাকবে। সমাজের ভিতরে কেউ কাউকে এখন বিশ্বাস করতে চায় না। এই অবিশ্বাসের জায়গায় সঠিক তদন্ত করাও কঠিন।

আরও পড়ুন