বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ার পাঁচ বছর পর মহাসচিবের দায়িত্ব পেলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী পদোন্নতি পেয়ে হয়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব। কোষাধক্ষ পদে মিজানুর রহমান সিনহাই থাকছেন।
ষষ্ঠ জাতীয় কাউন্সিলের ১১ দিন পর বুধবার ওই তিন পদে বিএনপি চেয়ারপারসনের মনোনয়নের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো।
বুধবার নয়া পল্টনে দলের কেন্দ্রী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী বিষয়টি সাংবাদিকদের জানান।
গত ১৯ মার্চ বিএনপির কাউন্সিলে কাউন্সিলরা চেয়ারপারসন ও জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যানের পদে খালেদা ও তারেক রহমানকে নির্বাচিত করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব চেয়ারপাসনকে দেয়।
(বিস্তারিত আসছে)


