বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

উত্তরে সোয়া তিন লাখ গাছ লাগানো হবে: মেয়র আনিস

mayor anisরাজধানীকে সবুজায়ন করার লক্ষ্যে আগামী ২ বছরে ৩ লাখ ২৫ হাজার গাছের চারা লাগানো হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। বৃহস্পতিবার রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত ‘জনস্বাস্থ্যে বায়ুদূষণের প্রভাব’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরিকল্পনার কথা জানান।

মেয়র বলেন, একজন মা অনেক বেদনা সহ্য করে একটি সন্তান জন্ম দেন। কিন্তু শহরের বিষাক্ত বায়ু এই শিশুটির প্রাণ শক্তি নষ্ট করে দেয়। তাই এই শহরের প্রতিটি মানুষকে সুস্থভাবে বেড়ে উঠতে শিশুটির দায়িত্ব নিতে হবে। বাতাস শোধনের প্রধান প্রতিষেধক হিসেবে ঢাকা শহরকে পরিস্কার রাখতে হবে।

আনিসুল হক বলেন, সিটি করপোরেশনকে নির্মাণ ও মেডিকেল বর্জ্যসহ সব ধরনের আবর্জনা মুক্ত রাখতে হবে। সিটি করপোরেশনের সুন্দর পরিবেশ বজায় রাখতে উত্তর সিটি করপোরেশন এ লক্ষ্যে বেশ কিছু উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে আগামী ২ বছরে উত্তর সিটি করপোরেশনে ৩ লাখ ২৫ হাজার গাছ লাগানো হবে। গ্রিন ঢাকা গড়তে প্রতিটি বাড়ির ছাদেও বনায়নের উদ্যোগ নেয়া হয়েছে।

আরও পড়ুন