শুক্রবার ৬ নভেম্বর ২০২৬

ছাত্রকে বলাৎকার: মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

bolatkarনগরীর চান্দগাঁও থানার ফয়জুল কোরআন হাফেজিয়া মাদ্রাসায় ৯ বছর বয়সী এক ছাত্রকে বলাৎকার করার অভিযোগে শিক্ষক ক্বারী শামসুল হককে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাতে অভিযোগ পাওয়ার পর চান্দা পুকুর পাড় এলাকার ওই মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

অভিযুক্ত শিক্ষক কক্সবাজার জেলার কুতুবদিয়ার উত্তর ধুরুং ইউনিয়নের মৃত আব্দুর শুক্কুরের ছেলে।

চান্দগাঁও থানার ওসি (তদন্ত) এস এম শহীদুল ইসলাম জানান, নির্যাতনের শিকার শিশুর বাবা অভিযোগ করার পর মাদ্রাসায় অভিযান চালিয়ে ওই শিক্ষককে গ্রেফতার করা হয়।  ওই শিক্ষকের বিরুদ্ধে মাদ্রাসার অন্যান্য বাচ্চারাও অভিযোগ জানিয়েছে।  এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।

এদিকে এ মামলায় অভিযুক্ত শিক্ষককে বৃহস্পতিবার বিকেলে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আরও পড়ুন