বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঢাবিতে ছাদ থেকে পড়ে ক্যান্টিন বয়ের মৃত্যু

dhaka_university-jagannath-jugantor_8461ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ছাদ থেকে পড়ে এক ক্যান্টিন বয়ের মৃত্যু হয়েছে।

বুধবার রাত পৌনে ৯টার দিকে হলের অধ্যাপক ড. সন্তোষ চন্দ্র ভবনে এ ঘটনা ঘটে। নিহত ওই বয়ের নাম পলাশ বসু। তিনি হলের সন্তোষ চন্দ্র ভবনের রসনা বিলাস মেসে কর্মরত ছিলেন।

হল সূত্রে জানা যায়, রাত ৮টা ৪০ মিনিটে ছাদ থেকে পড়ে যায় পলাশ। পরে ছাত্ররা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন