বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

বাগলার জেলায় বোমা হামলা: নিহত ৭ পুলিশ

turoskoতুরস্কের দিয়ারবাকি শহরে গাড়ি বোমা হামলায় ৭ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৭ জন। আহতদের মধ্যে ১৩ জন পুলিশ বাহিনীর সদস্য রয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার সিরিয়ার সীমান্তবর্তী এলাকা দিয়ারবাকির প্রদেশের বাগলার জেলার বাস টার্মিনালের কাছে এ গাড়িবোমা হামলার ঘটনা ঘটে।

দেশটির আধাসরকারি ‘আনাদোলু’ সংবাদ সংস্থার বরাত দিয়ে সিএনএন জানায়, একটি পুলিশের গাড়ি ওই এলাকা অতিক্রম করার সময় পার্ক করে রাখা একটি গাড়িতে বোমার বিস্ফোরণ ঘটলে এ হতাহতের ঘটনা ঘটে। বোমার বিস্ফোরণে অসংখ্য যানবাহন, ভবন ও বাসটার্মিনালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও ওই সংবাদমাধ্যমটিতে জানানো হয়েছে।

আরও পড়ুন