শুক্রবার ৬ নভেম্বর ২০২৬

অস্ত্রসহ কুলাউড়ায় ৭ ডাকাত গ্রেফতার

7 ‍atokআন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে কুলাউড়া থানার পুলিশ। এ সময় ১৮টি দেশীয় অস্ত্র, ১৫টি মোবাইল সেট ও ডাকাতি কাজে ব্যবহৃত অটোরিকশা উদ্ধার করা হয়।

তাদের চট্টগ্রাম, ভৈরব, হবিগঞ্জ, রাজনগর ও শ্রীমঙ্গল থেকে গ্রেফতার করা হয়। শনিবার ডাকাতদের স্থানীয় সাংবাদিকদের সামনে হাজির করা হলে তারা বিভিন্ন স্থানে ডাকাতির কথা স্বীকার করে।

এরা হলো- কুলাউড়ার শাকিল (২৩), কমলগঞ্জের ইসলাম (৩৫), সুলেমান (২৫), হবিগঞ্জের শহীদ (২২), রাজনগরের শেফুল (২৪), মোস্তফা (৩০) ও শ্রীমঙ্গলের আনোয়ারা (৩২)।

আরও পড়ুন