বুধবার ৪ নভেম্বর ২০২৬

চরফ্যাশনে কৃষি ব্যাংকে ডাকাতির চেষ্টা

1_3ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ এলাকার শাখা কৃষি ব্যাংকে ডাকাতির চেষ্টা হয়েছে। এ সময় ডাকাতদের হামলায় ব্যাংকের নিরাপত্তা প্রহরী ঝান্টু গুরুতর আহত হন। তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার ভোরের দিকে এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, ভোরে একদল ডাকাত অস্ত্র নিয়ে ব্যাংকের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় নিরাপত্তা প্রহরী ডাকাতদের উপস্তিতি টের পেয়ে তাদের বাধা দেয়। ডাকাতরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় প্রহরীর চিৎকারে এলাকাবাসী ছুটে এলে ডাকাতরা পালিয়ে যায়। শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আরও পড়ুন