বাংলা নববর্ষের অনুষ্ঠান বিকাল পাঁচটার মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রবিবার সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান।
রোববার রাজধানীর সচিবালয়ে পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত এক বৈঠকে আইন-শৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্টদের তিনি এ নির্দেশ দেন।
এদিন, সন্ধ্যা ৬টার মধ্যে পাবলিক প্লেস থেকে লোকজনকে সরিয়ে দেওয়ারও নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।


