বুধবার ৪ নভেম্বর ২০২৬

ব্যাংকিং কমিশন গঠনের প্রয়োজন নেই : অর্থমন্ত্রী

muhit_8791অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, রিজার্ভ চুরিসহ  ব্যাংকিং খাতের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যাংকিং কমিশন গঠনের প্রয়োজন নেই।

রোববার অর্থ মন্ত্রনালয়ে অর্থনৈতিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে প্রাক বাজেট আলোচনায় তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ব্যাংকিং খাতের অনিয়ম নিয়ে ড. ফরাসউদ্দিনের নেতৃত্বে গঠিত কমিটি যে রিপোর্ট দেবে তা পর্যালোচনা করা হবে। এরপর সিদ্ধান্ত নেয়া হবে এ ক্ষেত্রে কমিশন গঠনের প্রয়োজন আছে কী-না।

আবুল মাল আবদুল মুহিত বলেন, আগামী অর্থবছর থেকে সব দোকানে ইলেকট্রনিক ক্যাশ মেশিন ব্যবহার বাধ্যতামূলক করা হবে।

আরও পড়ুন