ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে স্বপ্নের ফাইনালে মুখোমুখি ২০১০-এর চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ২০১২-র চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।
দু’জনের সামনেই দ্বিতীয় শিরোপা জয়ের হাতছানি। এ সমীকরণে মহারণে জয়ের লক্ষ্যে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ক্যারিবীয় অধিনায়ক ড্যারেন সামি।
এখন দেখার পালা ইংলিশ গ্লামার নাকি ক্যারিবীয় উদ্দাম নৃত্যের জয় হয়। দুই দলই শক্তির দিক থেকে বেশ কাছাকাছি।
ইংল্যান্ড সেমিফাইনালে হারিয়েছে গ্রুপপর্বে কোনো ম্যাচ না-হারা নিউজিল্যান্ডকে। আর ক্যারিবীয়রা হারিয়েছে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট স্বাগতিক ভারতকে।
এদিকে ১৯৮৭ সালের ওয়ানডে বিশ্কাপের পর ইডেনে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের আয়োজন হয়েছে। তবে এবারেরটা টি ২০ বিশ্বকাপ।
ইংল্যান্ড একাদশ:
জেসন রয়, অ্যালেক্স হেলস, জো রুট, মর্গান, জজ বাটলার, স্টোকস, মঈন আলী, ক্রিস জর্ডান, উইলি, আদিল রশিদ, প্লুঙ্কিট।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ:
চালর্স, ক্রিস গেইল, স্যামুয়েলস, সিমন্স, রাসেল, রামদিন, ব্রাভো, স্যামি, ব্রাথওয়েট, বাদ্রি, বেন।


