অতিরিক্ত পুলিশ সুপার থেকে পদোন্নতি পেয়ে ৭০ জন কর্মকর্তা পুলিশ সুপার হয়েছেন। এদের মধ্যে বিসিএস (পুলিশ) ক্যাডারের ৮ জন নারী রয়েছেন।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, পদোন্নতিপ্রাপ্ত এই কর্মকর্তাদের এসপি পদে (গ্রেড-৫) জাতীয় বেতন স্কেলে বেতন হবে ৪৩ হাজার থেকে ৬৯ হাজার ৮৫০ টাকার মধ্যে।
পদোন্নতিপ্রাপ্তদের দেশের বিভিন্নস্থানে বর্তমান কর্মস্থল ও পদবীও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে আটজন নারী কর্মকর্তাও রয়েছেন। জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা একেএম কামরুল আহছান।
কিছু দিন আগেও পুলিশ বিভাগে অতিরিক্ত ডিআইজি ও ডিআইজি পদের পদোন্নতি হয়েছিল।


