আমেরিকার লস অ্যাঞ্জেলসের এক হোটেল থেকে পর্নোস্টার অ্যাম্বার রায়ানের লাশ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।
পুলিশের প্রাথমিক ধারণা, অতিরিক্ত ড্রাগ সেবনের কারণেই তার মৃত্যু হয়েছে।
তবে ময়নাতদন্তের রিপোর্ট না এলে পুলিশ মৃত্যুর কারণে নিয়ে মুখ খুলতে চাইছে না বলে জানিয়েছে ইন্ডিপেন্ডেন্ট।
৩১ বছর বয়সী এই পর্নোস্টার নীল ছবির দুনিয়ায় বড় নাম।
চলতি বছর এভিএন অ্যাওয়ার্ডে (পর্নো অস্কার) বেশ কয়েকটি পুরস্কারও জিতেছিলেন তিনি। তবে দুনিয়া জুড়ে রায়ান খবরে আসেন অন্য কারণে। পর্নস্টার জেমস ডিনের বিরুদ্ধে ছবির সেটে ধর্ষণের অভিযোগ এনে চাঞ্চল্য ফেলে দিয়েছিলেন অ্যাম্বার। বহুবার বিতর্কে জড়িয়ে খবরে এসেছেন অ্যাম্বার, কিন্তু ধর্ষণের অভিযোগটাই সব মহলে শোরগোল ফেলে দিয়েছিল।
এদিকে, রায়ানের মৃত্যুতে শোকে ভেঙে পড়েছেন তার মা।


