শুক্রবার ৬ নভেম্বর ২০২৬

তেজগাঁওয়ে তিনটি বিকল্প সড়কে চলাচল করতে হবে

Tejgaon-Policesবিকল্প সড়ক উদ্ধারে অভিযান চালাচ্ছে তেজগাঁও শিল্পাঞ্চল ট্রাফিক জোন। যানজট এড়াতে তেজগাঁও এলাকায় চলাচলকারী যানবাহনগুলোকে তিনটি বিকল্প সড়ক ব্যবহারেরও পরামর্শ দেওয়া হয়েছে। এ জন্য আশপাশের ভ্রাম্যমাণ হকার ও পার্ক করা গাড়ি সরিয়ে দেওয়া হয়েছে। ‘বিকল্প সড়ক ব্যবহার করুন, কম সময়ে গন্তব্যে পৌঁছান’ স্লোগানে তাঁদের এই অভিযান।

আজ বুধবার তেজগাঁও ট্রাফিক জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (এসি) আবু ইউসুফ তাঁর ফেসবুক প্রোফাইলে এসব তথ্য জানান।

অভিযানের অংশ হিসেবে ইতিমধ্যে নিকেতনের শান্তা টাওয়ার থেকে তেজগাঁওয়ের রেজিস্ট্রেশন কমপ্লেক্স পর্যন্ত সড়ক বিভাজক দেওয়া হয়েছে। এর ফলে গুলশান বা রামপুরা থেকে আড়ং হয়ে আসা যানবাহনগুলো সাতরাস্তা উড়ালসেতু ও মহাখালী—এই দুদিকে যেতে পারবে।

দ্বিতীয় বিকল্প রাস্তাটি মহাখালী থেকে আসা গাড়িগুলো তিব্বত ক্রসিং বর্জন করে পথনির্দেশনা অনুযায়ী নাবিস্কো বাঁয়ে মোড়-প্রথম ক্রসিং ডানে মোড়-ওয়ার্ড কমিশনারের অফিস। তৃতীয় বিকল্প রাস্তাটি হচ্ছে ফার্মগেট বাঁয়ের রাস্তা-বিজ্ঞান কলেজ-ট্রাকস্ট্যান্ড সাতরাস্তা হয়ে উড়ালসেতু। কম সময়ে এই রাস্তা তিনটি পার হওয়া যাবে এবং কোথাও কোনো যানজটও নেই।

আরও পড়ুন