বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

পুলিশ কনস্টেবল রিপনের সততার অনন্য নজির

police_logo_9469রাজধানীতে পুলিশের কনস্টেবল রিপন সততার দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি সোয়াট টিমে কর্মরত।

মহাখালীতে একটি বাসের সিটে বসতে গিয়ে একটি স্যামসাং নতুন গ্যালাক্সি মেগা সিরিজের দামী মোবাইল সেট পান তিনি।

পরবর্তীতে ওই মোবাইলের মালিকের সঙ্গে যোগাযোগ করেন রিপন। মোবাইল ফোনের মালিককে আশ্বস্ত করে মোবাইলটি নিয়ে যেতে বলেন।

সে অনুযায়ী শনিবার ডিএমপির মিডিয়া সেন্টারে মোবাইলের মালিক জিয়াউর রহমান জিমিকে তার মোবাইল ফোনটি ফিরিয়ে দেন কনস্টেবল রিপন।

মোবাইল ফোন পেয়ে উচ্ছ্বসিত জিমি কনস্টেবল রিপনকে জড়িয়ে ধরে বলেন, ‘ভাই, সত্যি আপনার মত পুলিশ কনস্টেবলের সততা আমাকে মুগ্ধ করেছে।’

আরও পড়ুন