বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

টাকা বরাদ্দ, বকেয়া পাচ্ছেন পাটকল শ্রমিকরা

mirza-azom_jugantor_9608খুলনায় আন্দোলনরত পাটকল শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের জন্য এক হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার।

বাংলা নববর্ষের আগেই শ্রমিকরা তাদের মজুরির টাকা পাবেন বলে জানিয়েছেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম।

সোমবার দুপুর ১টায় সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

এক সপ্তাহের মধ্যে বরাদ্দকৃত অর্থ ছাড় দয়া হবে বলেও জানিয়েছেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী।

এর আগে বকেয়া মজুরি, পাট শিল্পে প্রয়োজনীয় অর্থ বরাদ্দসহ পাঁচ দফা দাবিতে সকাল থেকে দ্বিতীয় দফায় অনির্দিষ্টকালের জন্য রাজপথ-রেলপথ অবরোধ করে রাখে খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা।

চলমান অবরোধ কর্মসূচি তিন দিন বিরতির পর সোমবার সকাল ৬টা থেকে ফের এই কর্মসূচি শুরু করেছে তারা। ফলে সকালে ঢাকাগামী চিত্রা ট্রেনসহ পাঁচটি ট্রেন এবং অসংখ্য যানবাহন আটকা পড়ে। এতে প্রচণ্ড গরমে ভয়াবহ দুর্ভোগ পোহাচ্ছেন ওই রুটে চলাচলরত যাত্রী সাধারণ।

এ শ্রমিক ধর্মঘটে খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত সাতটি পাটকলের শ্রমিকরা অংশ নিয়েছে।

পাট খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, মজুরি বৃদ্ধি, বকেয়া মজুরি প্রদান, ২০ভাগ মহার্ঘ ভাতাসহ পাঁচ দফা দাবিতে তারা কর্মসূচি পালন করে আসছিল।

আরও পড়ুন