রাজধানীর বিজয় সরণি মোড়ে কুপার্সের পাশে একটি বহুতল গার্মেন্ট ভবন হেলে পড়েছে। খবর পেয়ে তেজগাঁও স্টেশন থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।
এ তথ্য নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।
ওসি বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) একটি দল, পুলিশ ও ফায়ার সার্ভিসের তেজগাঁও স্টেশনের একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছেন। ভবন থেকে কর্মীদের সরিয়ে নেয়া হচ্ছে।


