বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

পোষাকশ্রমীককে গণধর্ষণ: ২ জন গ্রেফতার

ctg-dharsok_29051চট্টগ্রামে পোষাক শ্রমিককে গণধর্ষণ মামলায় দুই আসামিকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বালুছড়া এলাকা থেকে স্থানীয় জনগণ ও ওয়ার্ড কাউন্সিলরের সহায়তায় প্রধান আসামি নেজাম উদ্দিন মিন্টুকে (২৫) গ্রেফতার করা হয়। তার আগে গ্রেফতার হয় উৎমান গণি (২২)।

পুলিশ জানায় গত শনিবার মহানগরী বায়েজিদ এলাকায় গণধর্ষণের শিকার হন নারী পোষাক শ্রমিক (১৯)।  শনিবার ভোরে এ গণধর্ষণের ঘটনা ঘটলেও সোমবার বিকেলে থানায় মামলা দায়ের করেন ধর্ষিত পোষাক শ্রমিক।

সিএমপি’র বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন জানান, গণধর্ষণের শিকার তরুণী কুলগাঁও বালুছড়া এলাকার কেয়া চয়েস গার্মেন্টস নামে একটি পোষাক কারখানার শ্রমিক। ৯ এপ্রিল শনিবার নাইট  শিপটে কাজ শেষে ভোর ৪টার দিকে শিপট ইনচার্জ উসমানের সাথে একই এলাকার তোফানি রোডে অবস্থিত “কাসেম ভিলা” ভবনের বাসায় ফিরছিলো।

কিন্তু পথে নেজাম উদ্দিন মিন্টুর নেতৃতে ৪ যুবক তাদের পথরোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে তরুণীকে পাশে নির্জন স্থানে নিয়ে গণধর্ষণ করে এবং সঙ্গি উৎমানকেও ধর্ষণ করতে বাধ্য করে।

ওসি জানান, ধর্ষিত তরুণী নিজে থানায় এসে অভিযোগ দেয়ার পর মামলা হয়েছে। তার জবানবন্দি অনুযায়ী তার সঙ্গি এবং গার্মেন্টসের শিপট ইনচার্জ উসমানকে গ্রেফতার করা হয়েছে। তরুণী এখন পুলিশ হেফাজতে আছে উল্লেখ্য তিনি আরো বলেন আজ তাকে ডাক্তারী পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

আরও পড়ুন