বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

বগুড়ায় ২ জনকে গলাকেটে হত্যা

knife-attack-logo_9689পৃথক ঘটনায় বগুড়ায় দুই ব্যক্তিকে গলাকেটে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার গভীররাতে শহরের মাহবুবনগর ও শাজাহানপুর উপজেলার আড়িয়াবাজারে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়া শহরের ঠনঠনিয়া পশ্চিমপাড়ার আনছার আলীর ছেলে শহিদুল ইসলাম (২৮) ও শাজাহানপুর উপজেলার কাটাবাড়িয়া মধ্যপাড়ার মৃত আজিজুল হকের ছেলে আনোয়ারুল ইসলাম (৪২)।

এদের মধ্যে শহিদুলকে সোমবার রাত সাড়ে ১১টার দিকে বাড়ি থেকে ডেকে নিয়ে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যার পর লাশ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি। খবর পেয়ে রাতেই পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

অন্যদিকে, সোমবার রাতে আড়িয়াবাজার এলাকায় নৈশপ্রহরীর দায়িত্ব পালন করছিলেন আনোয়ারুল ইসলাম। ভোরে বাজারের দক্ষিণপার্শ্বে আবর্জনার স্তূপের পাশে তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

আনোয়ারুলের হাত লুঙ্গি দিয়ে বাঁধা ছিল। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

আরও পড়ুন