নওগাঁয় ট্রাকচাপায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। আহতদের নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে সদর উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কে ডাক্তারের মোড় নামক স্থানে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম জানান, স্থানীদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি করে উদ্ধারকারী টিম পাঠানো হয়েছে।


