বুধবার ৪ নভেম্বর ২০২৬

আচরণবিধি লঙ্ঘনের দায়ে মুখ্যমন্ত্রী মমতাকে শো-কজ

Mamata-PTIপশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে। এ অভিযোগে তাঁকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশও দিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার তাঁর কাছে নোটিশটি পাঠানো হয়৷

কমিশনের বরাত দিয়ে সংবাদমাধ্যম জিনিউজ জানিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে৷ এর মধ্যেই তাঁকে জবাব দিতে হবে৷ জবাবে সন্তুষ্ট না হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে কমিশন৷

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আসানসোলের এক সভায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে। তিনি আসানসোলকে নয়া জেলা ঘোষণা করেছিলেন। এতে আচরণবিধি লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন