শুক্রবার ৬ নভেম্বর ২০২৬

পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু সাতক্ষীরায়

Satkhira-drownedসাতক্ষীরায় পুকুরে ডুবে দুই চাচাত ভাই-বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে পাটকেলঘাটা থানার যুগিপুকুরিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো, যুগিপুকুরিয়া গ্রামের সাইফুল সরদারের মেয়ে শুভা (০৫) ও শরিফুল সরদারের ছেলে শুভ ( ০৪)।

স্থানীয়রা জানান,  শুভা ও শুভ বাড়ির পাশে পুকুর ধারে খেলা করছিল। কোনো এক সময় পানিতে পড়ে যায় তারা।

সত্যতা নিশ্চিত করে পাটকেলঘাটনা থানার ওসি তরিকুল ইসলাম জানান, খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে তাদের মরদেহ পাওয়া যায়।

আরও পড়ুন