বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

শাড়ি পরে বাংলা নববর্ষ উদযাপন মার্কিন রাষ্ট্রদূতের

bernicat_bangla_new_yearলাল সাদা শাড়ি পরে এবং সামনে মাটির সানকিতে ভাত-ইলিশ মাছ-ভর্তা-সালাদ নিয়ে হস্যোজ্জাল একটি ছবির মাধ্যমে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাট।

বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মার্কিন দূতাবাসের  পেজে বার্নিকাট ও দূতাবাসের উপপ্রধান কর্মকর্তা মিলের ছবিটি প্রকাশ করা হয়।

ছবির ক্যাপশনের শুরুতে বাংলায় লেখা হয়েছে, ‘শুভ নববর্ষ, বাংলাদেশ!’

এরপর ইংরেজিতে লেখা হয়, ‘সবাইকে বাংলা নবর্বষের শুভেচ্ছা। বার্নিকাট ও মিল ঐতিহ্যবাহী বাংলাদেশী খাবার উপভোগ করছেন।’

ক্যাপশনে সবেইকে নববর্ষের অভিজ্ঞতা জানানোর আহ্বান জানিয়ে লেখা হয়েছে, ‘আপনার নববর্ষ কেমন কাটলো আমাদের সঙ্গে শেয়ার করুন!’

আরও পড়ুন