বুধবার ৪ নভেম্বর ২০২৬

চুয়েটের ভারপ্রাপ্ত ভিসি হলেন রফিকুল আলম

ctg-acting-vcচট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।  নিলেন প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। শুক্রবার থেকে  নিয়েছেন বর্তমান

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমের কার্যকাল ৪ বছর পূর্ণ হওয়ায় তিনি আনুষ্ঠানিক বিদায় নেন। অপরদিকে, বর্তমান প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম শুক্রবার থেকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের দায়িত্বভার গ্রহণ করেন।

এ উপলক্ষে সকালে চুয়েটের প্রধান কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত সভায় সকল ডিন, বিভাগীয় প্রধান, পরিচালকবৃন্দ, অফিস প্রধান, শাখাপ্রধানদের উপস্থিতিতে দায়িত্বভার হস্তান্তর করা হয়।

চুয়েটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ভারপ্রাপ্ত ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম ১৯৫৮ সালের ১ জানুয়ারি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগরে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মরহুম আবদুল হোসেন, মাতা মরহুমা খায়রুন্নেসা। অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম এই প্রতিষ্ঠানের ছাত্র (তৎকালীন ইঞ্জিনিয়ারিং কলেজ) হিসেবে ১৯৭৯ সালে কৃতিত্বের সঙ্গে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সম্পন্ন করেন। তিনি ১৯৮২ সালের ১৯ আগস্ট প্রভাষক হিসেবে এই প্রতিষ্ঠানের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। পরে ১৯৮৬ সালের ২ মার্চ সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পান।

২০০৭ সালের ২৩ এপ্রিল এসোসিয়েট প্রফেসর হিসেবে পদোন্নতির পর ২০০৯ সালের ১৯ জুলাই থেকে একই বিভাগের প্রফেসর হিসেবে দায়িত্ব পালন শুরু করেন।

এ ছাড়া বিভিন্ন সময় তিনি তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান, কোর্স-অর্ডিনেটর, বিআইটি-এর বোর্ড অব গভর্নরস মেম্বার, অ্যাডভাইজরি কমিটি মেম্বার, একাডেমিক কাউন্সিল মেম্বার, চুয়েটের ইনস্টিটিউট অব এনার্জি টেকনোলজির ডিরেক্টর, ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইআইসিটি)-এর ডিরেক্টর, চুয়েটের সিন্ডিকেট মেম্বারসহ নানা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স-এর চট্টগ্রাম কেন্দ্রের নির্বাচিত ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেন। ২০১৩ সালের ৬ মার্চ তিনি এই বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ পান।

আরও পড়ুন