নরসিংদী জেলার পলাশের ডাঙ্গা ইউনিয়নের গালিমপুর গ্রামে জহিরুল (৩২) নামে এক দিনমজুরকে দুই শিশু সন্তানের সামনে কুপিয়ে ও গলাগেটে হত্যা করেছে র্দুবৃত্তরা। জহিরুল দুই ছেলে সন্তানকে নিয়ে মেলা থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গালিমপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত জহিরুল গালিমপুর গ্রামের শামসুল মিয়ার ছেলে।
নিহতের পরিবার জানায়, বাড়ির পাশে ভিরিন্দা গ্রামের মেলা থেকে দুই ছেলেসহ রিকশাযোগে বাড়ি ফেরার পথে রিকশার গতিরোধ করে তাকে কুপিয়ে ও গলা কেটে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানায়, পূর্ব শত্রুতার কারণে এ হত্যাকান্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
প্রসঙ্গত, দুই বছর পূর্বে দুর্বৃত্তরা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে জহিরুলের পিতাকেও হত্যা করে ।


