বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের জাভেনটেম বিমানবন্দরে হামলার ঘটনায় পদত্যাগ করেছেন দেশটির পরিবহনমন্ত্রী জ্যাকুলিন গ্যালেন্ট। শুক্রবার তিনি পদত্যাগ করেন বলে সংবাদমাধ্যমের খবর।
গত ২২ মার্চ ব্রাসেলসে আত্মঘাতী হামলা চালায় সন্ত্রাসীরা। এর মধ্যে জাভেনতেম বিমানবন্দরের ডিপার্চার হলে জোড়া আত্মঘাতী হামলায় নিহত হন ১৬ জন। আর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাছে অবস্থিত মায়েলবিক মেট্রোস্টেশনে আত্মঘাতী হামলায় নিহত হন ১৬ জন। এছাড়া এসব হামলায় আহত হন তিন শতাধিক। পরে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এসবের দায় স্বীকার করে নেয়।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এক প্রতিবেদনে অভিযোগ করেছে, বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হয়েছেন পরিবহনমন্ত্রী জ্যাকুলিন। এ অভিযোগের পরই তিনি পদত্যাগ করলেন।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী চার্লস মাইকেল পরিবহনমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের জাভেনটেম বিমানবন্দরের বর্হিগমন এলকায় মঙ্গলবার পরপর দুটি এবং মেট্রো স্টেশনে আরেকটি বিস্ফোরণে কেঁপে ওঠে। এ ঘটনায় কমপক্ষে ৩৪ জন নিহত হওয়ার খবর দিয়েছে বিভিন্ন গণমাধ্যম। এদের মধ্যে ১৪ জন বিমানবন্দরে এবং ২০ জন মেট্রো স্টেশনের বিস্ফোরণে মারা যায়। এই ঘটনায় আহত হয়েছে প্রায় অর্ধশত ব্যক্তি।


