অস্ট্রিয়া প্রবাসী মানবাধিকার কর্মী, লেখক, সাংবাদিক এবং সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম নজরুল ইসলামের লেখা ‘৩২ নম্বরের বাড়ি ও সুধাসদনঃ যে ইতিহাস সবার জানা দরকার’ বইটি’র মোড়ক উন্মোচন করা হয়েছে গত ২২ মার্চ ঢাকায় বাংলা একাডেমীতে। ‘প্রকাশনা অনুষ্ঠানে’ প্রফেসর এমিরিটাস আনিসুজ্জামানের সভাপতিত্বে, প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এম পি ও বিশিষ্ট ব্যক্তিত্বজন এবং শত শত সম্মানিত অতিথিতিবৃন্দ।
এই বইটি’র লেখক এম নজরুল ইসলামকে-সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগ, যুক্তরাজ্য, ইতালী, ফ্রান্স, জার্মান, হল্যান্ড, বেলজিয়াম, অস্ট্রিয়া, ডেনমার্ক, সুইডেন, স্পেইন, সুইজারল্যান্ড, ফিন্ডল্যান্ড, আয়্যারল্যান্ড, পর্তুগাল, তুর্কী, নরওয়ে, রাশিয়া ও গ্রীনল্যান্ড সহ সমগ্র ইউরোপের আওয়ামী লীগ শাখা সংগঠনের পক্ষে-প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের সম্মানিত সভাপতি সর্বজনশ্রদ্ধেয় অনিল দাশ গুপ্ত।
সংগঠনের প্রবীণ নেতা শ্রী অনিল দাশ গুপ্ত আরও বলেন, অষ্ট্রিয়া প্রবাসী, মানবাধিকার কর্মী, লেখক, সাংবাদিক এবং সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব এম নজরুল ইসলাম, দীর্ঘদিন যাবত অক্লান্ত পরিশ্রম, ত্যাগ ও নিষ্ঠার সঙ্গে একের পর এক ঐতিহাসিক বই (গ্রন্থ) লিখে-জাতিকে উপহার দিয়ে চলেছে। তার লিখা ‘৩২ নম্বরের বাড়ি ও সুধাসদনঃ যে ইতিহাস সবার জানা দরকার’ ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, স্মারক গ্রন্থ-১,২,৩’ ‘ফ্রেডম এবং বঙ্গবন্ধুস বাংলাদেশ’ ‘জেল খানায় শেখ হাসিনা-১,২’ ‘শেখ হাসিনা মুক্তির বহ্নিশিখা’ ‘শেখ হাসিনা উদার অভ্যূদ্বয়ের নেত্রী’। তার লিখা প্রত্যেকটি বই, গ্রন্থ যেন একেকটি ইতিহাস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ বাসভবন ‘৩২ নম্বর বাড়ী’ যেমন বাংলাদেশের ইতিহাসের একটি বিশাল অংশ। তেমনি এই ‘বাড়ীটি’ নিয়ে এম. নজরুল ইসলামের লিখা ‘বইটিও’ জাতির কাছে ইতিহাসের অংশ হয়েই থাকবে, চিরদিন। এবং এম. নজরুল ইসলামের ত্যাগ, নিষ্ঠা ও অবদানের কথাও আমরা কখনও ভ‚লবো না। ভবিষ্যতেও আমরা তার সকল প্রকার সফলতা এবং তার সুস্বাস্থ্য কামনা করি।


