বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ওলামা লীগের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে আ’লীগের নির্দেশ

0027সরকার সমর্থক সংগঠন ওলামা লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রশাসনিক ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে- এমন খবর জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

এ ছাড়া আওয়ামী লীগের সঙ্গে ওলামা লীগ নামের এ সংগঠনটির কোনো সম্পর্ক নেই বলেও জানিয়েছেন হানিফ।

শনিবার হানিফ আরও বলেন, ওলামা লীগ আওয়ামী লীগের নাম ব্যবহার করে সাধারণ মানুষকে প্রতারিত করছে। এ ধরনের সংগঠনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যাবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া গত ১৩ এপ্রিল এক সংবাদ সম্মেলনে ওলামা লীগ আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠন নয় এবং ওলামা লীগের নেতাদের কর্মকাণ্ড আওয়ামী লীগের নীতির সঙ্গে যায় না বলে বলেছিলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।

এদিকে অভ্যন্তরীণ কোন্দলের কারণে ওলামা লীগ দুই অংশে বিভক্ত হলেও অস্তিত্বের প্রশ্নে এখন অভিন্ন সুরেই কথা বলছেন তারা। আওয়ামী লীগের সঙ্গে ওলামা লীগের সম্পর্ক নেই এমন বক্তব্যে দুই অংশের নেতারা হতাশা প্রকাশ করেছেন।

ওলামা লীগ একাংশের সাধারণ সম্পাদক কাজী মাওলানা মুহম্মদ আবুল হাসান শেখ শরীয়তপুরী বলেন, ‘আমরা ইসলামের দৃষ্টিকোন থেকে বলেছি পয়লা বৈশাখ পালন বিধর্মীদের কাজ। কিন্তু এই কথাকে ধরে আজ যারা ওলামা লীগ নিয়ে সমালোচনা করছেন তারা আগে কোথায় ছিলেন? তারা কি দেখে নাই আমরা তাদের সঙ্গে মিলে রাজপথে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি।’

তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে আমাদের সম্পর্ক নাই এ কথা বলে আমাদের অপমান করা হচ্ছে। আমরা জয় বাংলা স্লোগান দেই। নেত্রী জানেন আমাদের সম্পর্কে। আমরা আগামী তিন চারদিনের মধ্যে নেত্রীর সঙ্গে দেখা করার আবেদন জানাবো। তার সঙ্গে কথা বলবো এবং আমাদের বক্তব্যের বিস্তারিত ব্যাখ্যাও দেব।

আরও পড়ুন