শনিবার ৭ নভেম্বর ২০২৬

খালেদার বিরুদ্ধে জাতীয় সংগীত অবমাননার অভিযোগ

malek_khaledaপয়লা বৈশাখের অনুষ্ঠানে নিজের ছবি তোলার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জাতীয় সংগীতকে অপমান করেছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এস এ মালেক।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে মুজিবনগর দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।

মালেক বলেন, পহেলা বৈশাখে খালেদা জিয়া বিএনপি কার্যালয়ে জাতীয় সংগীত চলাকালে নিজের ছবি ভালোভাবে তোলার জন্য সামনের নেতা-কর্মীদের বসিয়ে দিয়েছেন। আমি অত্যন্ত কষ্ট পেয়েছি, সভায় আপনারা এত লোক আলোচনা করলেন অথচ এই কথাটি কেউ বললেন না।

তিনি আরো বলেন, জাতীয় সংগীত চলাকালে বিএনপির সিনিয়র নেতারা ক্যামেরার সামনের লোকদের বলেছেন, ছবি দেখা যাচ্ছে না আপনারা বসুন। আর তিনি (খালেদা জিয়া) ছবি তোলার জন্য দাঁড়িয়ে তা দেখছেন। যিনি ছবি তোলার জন্য জাতীয় সংগীতকে অপমান করতে পারেন তার নেতৃত্বে মৌলবাদী শক্তির উত্থান তো হবেই।

আলোচনা সভায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ইব্রাহীম খালেদ বলেন, আজ সামাজিক অবক্ষয় হচ্ছে। মা সন্তানকে হত্যা করছে, হত্যা-খুনোখুনি শুরু হয়েছে, এর জন্য একমাত্র দায়ী বর্তমান অর্থনৈতিক বৈষম্য, পারস্পরিক হিংসা-বিদ্বেষ।

আলোচনা সভায় বক্তব্য দেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আকতারুজ্জামান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অরুন কুমার গোস্বামী প্রমুখ।

আরও পড়ুন